বুধবার | ২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

রামিসা হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও র‍্যালি, ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা সহ সারাদেশে সংঘটিত শিশু ও নারী ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে নাটোরের লালপুরে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বক্তারা।
সোমবার (২৫ মে ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে লালপুর কিশোরী-কিশোর ও ভূমিহীন সংগঠন।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশুদের ওপর সহিংসতা বাড়ছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা বলেন, শুধু নিন্দা বা প্রতিবাদে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, শিশু রামিসার মতো নিষ্পাপ প্রাণ হারানোর ঘটনা জাতিকে ব্যথিত করেছে। এ ধরনের অপরাধ দমনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি হাবিবুর রহমান, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, নিজেদের করি সংস্থার কর্মী রীনা মন্ডল, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রতিনিধি আয়েশা সোহাগী জয়া এবং আদিবাসী নেতা বাপ্পি দাসসহ অন্যান্যরা।
কর্মসূচিতে স্থানীয় কিশোরী-কিশোর, ভূমিহীন সংগঠনের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে “ধর্ষণ ও নির্যাতনের সংস্কৃতি বন্ধ কর” এবং “ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার চাই”সহ বিভিন্ন স্লোগান দেখা যায়।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/২৬-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.