বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম

বড়াইগ্রামে হিজরী নববর্ষ মহরম উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ১৭/০৬/২৬ খ্রিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় হিজরী নববর্ষ ১৪৪৮ ও মহরম পবিত্র আশুরা উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার মাদ্রাসার অধ্যক্ষ মো. মোয়জ্জেম হোসাইনের সভাপতিত্বে ও উপাধাক্ষ্য এম.এ মান্নানের সঞ্চালনায় মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্য অধ্যাপক মো. শরিফুল ইসলাম মিঠু এবং বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর গুনাইহাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. তসলিম উদ্দিন, সহকারী অধ্যাপক মোহাম্মদুল্লাহ্র, আগ্রান মাদ্রাসার সুপার মো. আশরাফুল আলম ও নাটোর জেলা উলামা দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.