সোমবার | ২২ জুন, ২০২৬ | ৮ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বোতে প্রতিমন্ত্রী পুতুল ইউএসএ-নাটোর জেলা এসোসিয়েশনের কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিসিডিবির নিরাপদ খাদ্য বিষয়ক ক্যাম্পেইন সুন্দর দেশ গড়তে নিজেকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে -রাকসু ভিপি বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ বিভিন্নস্থানে মন্দির ধ্বংসের প্রতিবাদে বড়াইগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত সাস্ট ক্লাবের নেতৃত্বে সালাম ও শাহিন বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত

সিসিডিবির নিরাপদ খাদ্য বিষয়ক ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে নিরাপদ খাদ্য বিষয়ক ক্যাম্পেইন উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) সিসিডিবি-সিপিআরপি ঈশ^রদীর সহযোগিতায় লালপুর উপজেলা নেটওয়ার্কের আয়োজনে ‘নিরাপদ খাদ্য চাই’ শ্লোগানে ভেজাল, ফরমালিন, কার্ষাইড ও ক্ষতিকর রাসায়নিকমুক্ত খাদ্য নিশ্চিত করার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


সিসিডিবি ঈশ^রদী অঞ্চলের ম্যানেজার মো. কাওসার আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান ও রাজশাহীর বাঘা উপজেলার বাউসা কলেজের সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান।


উপজেলার লালপুর-আব্দুলপুর সড়কের আড়বাব ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনের সড়কে সিসিডিবির কর্মকর্তা, কর্মচারী ও সদস্যসহ অতিথিরা ব্যানার হাতে দাঁড়িয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে আড়বাব ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিসিডিবির হিসাব রক্ষণ কর্মকর্তা ষষ্ঠি বিশ^াস, ট্রেইলার সাবিত্রী মন্ডল, সিও মো. বজলুর রশীদ, মোহাম্মদ আলী জিন্নাহ, কাজী মাহমুদুল হাসান, রিগ্যান বিশ^াস, প্রিন্স প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.