শুক্রবার | ৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পরীক্ষা নিয়ে শঙ্কা কাটেনি প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর সড়ক দূর্ঘটনায় প্রাণগেলো শ্রমিকের বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মা পাখিটা জুলাই বিপ্লবে অঙ্গহারানো জীবিত শহীদী বাস্তবতায় লালপুরে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি সেভেন স্টারের, তদন্তে পুলিশ, পাশে রাজনৈতিক নেতারা বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি জংশন, ডিডিপি, গুরুআশ্রমের কবিতাপাঠ, সুরের মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে ‘স্মার্ট শিক্ষক ও স্মার্ট শ্রেণিকক্ষ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠি

দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বোতে প্রতিমন্ত্রী পুতুল

নাটোর প্রতিনিধি :
শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন ৫৮ নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ২৩ ও ২৪ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত ‘দক্ষিণ এশিয়ায় শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়া’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
সরকারি সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী ২২ জুন দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বোর উদ্দেশে যাত্রা করেন। একই দিন শ্রীলঙ্কার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি কলম্বোর বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামার্পণ বড়ুয়া, কাউন্সিলর হাবিব এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।
সম্মেলনে শিশু অধিকার সুরক্ষা, শিশু কল্যাণে টেকসই নীতিমালা প্রণয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে প্রতিমন্ত্রী বাংলাদেশের শিশু সুরক্ষা খাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র আরও জানায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করবে।
সফরকালে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্বামী এইচ. এম. বারু সানি এবং কন্যা নাজাহ বিনতে হোসাইন সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
সম্মেলন শেষে আগামী ২৭ জুন সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ১১টা ৩০ মিনিটে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.