বুধবার | ১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ ২০ জন শিক্ষক কর্মচারীর ২০ জন শিক্ষার্থী, শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য বকের মায়াজালে প্রাণ গেল ছোট্ট বাধনের লালপুরে স্ত্রীসহ গাইবান্ধার কুখ্যাত আহসান হাবীব আটক

লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

লালপুরে শ্রী শ্রী ফকির চাঁদ গোসাই আশ্রমের আয়োজনে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৪ জুন ২০২৬) লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুরে অবস্থিত শ্রী শ্রী ফকিরচাঁদ গোসাই আশ্রমের শত বছরের ঐতিহ্যবাহী এ গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে আশ্রমের পুকুরে পবিত্র স্নান , ধর্মীয় আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়।
বগুড়া, গাইবান্ধা সহ বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা এতে যোগ দেন।
আগত ভক্তরা জানান, শত বছরের ঐতিহ্য ধরে রেখে প্রতিবছর এ গঙ্গা স্নান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এটি ভক্তদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে।
আশ্রম পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এ আশ্রমের আয়োজনে গঙ্গা স্নান ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভক্ত ও আয়োজকরা।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.