| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের কোচদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের কোচদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠি
মোঃ সিমানুর রহমান
ঢাকা, ১১ জুলাই ২০২৬: স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিকের উদ্যোগে “Connect, Communicate, Register & Train” শীর্ষক Discussion and Interaction Session with the Community Mobilizers of Special Olympics Bangladesh শুক্রবার রাজধানীর উত্তরার বিউটিফুল মাইন্ড স্কুলে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিকের সিনিয়র ম্যানেজার স্রুতি মেহতা এবং সিনিয়র স্পোর্টস ম্যানেজার জোভিনা চু। কর্মশালায় পরিচালনা পর্ষদের সদস্যদের দায়িত্ব ও জবাবদিহি, সুশাসন, বোর্ড রোটেশন, কৌশলগত নেতৃত্ব এবং স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এটি শুধু একটি আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছিল না; বরং অংশগ্রহণকারীদের সক্রিয় মতবিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি প্রাণবন্ত আলোচনা পর্বে পরিণত হয়। মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে কোচ এবং কমিউনিটি মোবিলাইজাররা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের প্রজেক্ট চিফ কো-অর্ডিনেটর অরিন্দম পান্ডে, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কোচবৃন্দ এবং সংগঠনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ ও মতবিনিময় কর্মসূচি কোচদের দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা এবং বুদ্ধিপ্রতিবন্ধী অ্যাথলেটদের জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.