সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নেশার টাকা জোগাড় করতে নিজের ভাগিনার শখের বাইসাইকেল চুরির অভিযোগে জাহাঙ্গীর হোসেন কালু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোনের মামলায় অভিযুক্ত ভাইকে রোববার আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাশ্ববর্তী পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে চোরাই বাইসাইকেলসহ তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন কালু উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
লালপুর থানা সূত্রে জানা যায়, নেশার টাকা জোগাড় করতে না পেরে কালু শনিবার তার বোন মোছা. মরিয়ম খাতুনের (৩৯) উপজেলার টিটিয়া আবেদ মোড় গ্রামের বাড়ি থেকে ভাগিনার শখের বাইসাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে মরিয়ম খাতুন লালপুর থানায় আপন ভাইয়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী থানা এলাকা থেকে শনিবার রাতে অভিযুক্ত কালুকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া লাল ও সবুজ রঙের একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন কালুর বিরুদ্ধে তার বোন মামলা দায়ের করেছেন। তাকে রোববার আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.