শুক্রবার | ৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পরীক্ষা নিয়ে শঙ্কা কাটেনি প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর সড়ক দূর্ঘটনায় প্রাণগেলো শ্রমিকের বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মা পাখিটা জুলাই বিপ্লবে অঙ্গহারানো জীবিত শহীদী বাস্তবতায় লালপুরে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি সেভেন স্টারের, তদন্তে পুলিশ, পাশে রাজনৈতিক নেতারা বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি জংশন, ডিডিপি, গুরুআশ্রমের কবিতাপাঠ, সুরের মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে ‘স্মার্ট শিক্ষক ও স্মার্ট শ্রেণিকক্ষ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠি

লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) উপজেলার বুধিরামপুর গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে ২২টি গরুকে এলএসডি প্রতিরোধী টিকা ও ১১০টি ছাগলকে পিপিআর (PPR) প্রতিরোধী টিকা দেওয়া হয়।
এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, ডেপুটি চিফ এপিডেমিওলজিস্ট ডা. মো. মোখলেসুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম উদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ্ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় খামারিদের মধ্যে বিনামূল্যে গরু ও ছাগলের কৃমিনাশক ওষুধ বিতরণের পাশাপাশি এলএসডি ও ক্ষুরারোগ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মকর্তারা খামারিদের নিয়মিত টিকাদান, খামারের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আক্রান্ত পশুকে দ্রুত আলাদা রাখার পরামর্শ দেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে লালপুর উপজেলায় প্রায় ২০ হাজার গরু এলএসডিতে আক্রান্ত হয়েছে এবং প্রায় ৪০টি গরু মারা গেছে। রোগের বিস্তার রোধে এটি একটি বিশেষ টিকাদান কর্মসূচি। সরকারি উদ্যোগে সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে আরও ২৫ হাজার গরুকে এলএসডি প্রতিরোধী টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ জানান, খামারীদের প্রশিক্ষণ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে বেসরকারিভাবে প্রায় ২০ হাজার ডোজ এলএসডি টিকা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার নতুন এক হাজার ডোজ সরকারি টিকা বরাদ্দ পাওয়া গেছে। এক সপ্তাহের মধ্যে আরো ৯ হাজার ডোজ টিকা বরাদ্দ পাওয়া যাবে। বর্তমানে উপজেলায় লাম্পির প্রাদুর্ভাব অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। মেডিকেল টিম গঠন করে এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো জানান, পরিমাণ মতো খাবার সোডা ও নিম পাতা বেটে খাওয়ালে ও গায়ে লাগালে উপকার পাওয়া যায়। এছাড়া লেবু খাওয়ালেও উপকার পাওয়া যায়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী বলেন, সময়মতো টিকাদান ও খামারিদের সচেতনতা বৃদ্ধি করা গেলে এলএসডির সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি খামারিদের আর্থিক ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মসূচি আয়োজনের দাবি জানিয়েছেন সেবা গ্রহীতারা।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২১-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.