
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নাইট্রোজেন বহনকারী একটি ট্রাক উল্টে গিয়ে ২জন আহত হয়েছে। শনিবার বেলা ১১ঘটিকার দিকে বনপাড়া-হাটিকুরুল মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পেট্রোল পাম্প এলাকায় দুর্ঘটনা ঘটে যাওয়া। এ সময় ট্রাকটিতে থাকা নাইট্রোজেনের ছোট ছোট ট্যাংকার থেকে অতি দ্রুত কেমিক্যাল বা গ্যাস চারপাশে ছড়িয়ে পড়ায় প্রায় তিন থেকে চারশত মিটার এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় অধিবাসী ও মহাসড়কের পথচারীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহরা হলেন ট্রাকের চালক ঢাকা সাভার জিঞ্জিরা এলাকা বাসিন্দা সিদ্দিকুর রহমান (৬০) ও চালকের সহকারী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মৃত মফিজ উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৫৫) আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রামপুর তরমুজ পাম্প সংলগ্ন এলাকায় ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে আসা নাইট্রোজেনবাহী ট্রাক রাস্তার খাড়া-খন্দের কারনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এর পরপরই বিকট শব্দে গাড়িটিতে থাকা সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস লিক হতে শুরু করে। মুহূর্তের মধ্যে বায়ুমণ্ডলে গ্যাস ছড়িয়ে পড়ে এবং সাদা ঘন কুয়াশার মতো প্রায় ৩০০-৪০০ মিটার এলাকা ঢেকে যায়। উদ্ধার অভিযান ও সতর্কতামূলক ঘটনার পর পরই নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা দূরে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। এতে মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত নাইট্রোজেনবাহি গাড়িটি উদ্ধার করে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়া হয়।