বুধবার | ৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
পরীক্ষা নিয়ে শঙ্কা কাটেনি প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর সড়ক দূর্ঘটনায় প্রাণগেলো শ্রমিকের বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মা পাখিটা জুলাই বিপ্লবে অঙ্গহারানো জীবিত শহীদী বাস্তবতায় লালপুরে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি সেভেন স্টারের, তদন্তে পুলিশ, পাশে রাজনৈতিক নেতারা বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি জংশন, ডিডিপি, গুরুআশ্রমের কবিতাপাঠ, সুরের মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে ‘স্মার্ট শিক্ষক ও স্মার্ট শ্রেণিকক্ষ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠি লালপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, অযথা ফর্মুলা দুধ ব্যবহার না করার আহ্বান

সড়ক দূর্ঘটনায় প্রাণগেলো শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক।। নাটোরের লালপুরে সড়ক দূর্ঘটনায় মোঃ ইয়ারুল (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) ভোরে ঈশ্বরদী টু বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়ারুল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে ইয়ারুলসহ কয়েকজন ২জন শ্রমিক পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান লাগানোর কাজে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে ভ্যানটি নবীনগর এলাকায় পৌঁছালে ঈশ্বরদী অভিমুখে একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স পিছন দিক থেকে অটোভ্যানটিকে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা অপর একটি স্যালো ইঞ্জিন চালিত কুত্তা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ইয়ারুলের মৃত্যু হয়। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বাবু (৪০) ও সাজদার (৫০) কে উদ্ধার করে লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান নিহত ইয়ারুলের লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
সম্পাদনায়ঃ আ.স/নিজস্ব প্রতিবেদক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.