| |

শিরোনাম
না ফেরার দেশে ডা. মুজিবুর রহমান জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  বিদ্যুত উৎপাদনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী পুতুল দলকে শক্তিশালী না করার কোনো দ্বিতীয় বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল যোগ্য, ভালো ও শিক্ষিত মানুষ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী পুতুল নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের ছবি-ভিডিও প্রকাশ ঢাকাতে নাটোরের মিলন মেলা ডাক্তারী শুধু একটি পেশা নয়, বরং পরম সেবা ও মানবিকতার নাম এই নেন আমাদের ৮০/৯০ দশক ! বড়াইগ্রামে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ০৬/০৮/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বুধবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভিনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মলয় কুমার কুন্ডু, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইন-চার্জ মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বনপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, এনসিপি নেতা হাফিজুর রহমান, জুলাই যোদ্ধা আমির হামজা, মেয়র প্রার্থী সাবেক ছাত্র নেতা হুমায়ন কবীর এবং বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ মোঃ সাইফুর রহমান প্রমুখ।

এছাড়া দিবসটিতে জামায়াতের উদ্যোগে একটি গণমিছিল বনপাড়া পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর গেইটে আলোচনা সমাবেশ করে।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.