| |

শিরোনাম
বয়সে একাশি জাতিসংঘ নিজে কতটুকু পরিণত? নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার লালপুর ভূমি অফিসে আবারও চুরি, ডিভিআরসহ কম্পিউটার লুট বনপাড়া কলেজে ‘বিজনেস অ্যান্ড বেনিফিটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বড়াইগ্রামে ৬২ পিস ইয়াবাসহ ২ জন প্রেফতার অনন্তকালের পথে শিশুসাহিত্যিক লালপুরের কৃতী আখতার হুসেন সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম —-আব্দুল আজিজ এমপি    আব্বা চলে যাওয়ার ১৮ বছর দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিসি ক্যামেরার নজরদারি, কবুতরের ঘরে আস্তানা; ওহিদুলের হ্যাকিং ও মাদক সাম্রাজ্যের সহযোগী পুলিশ কনস্টেবল

পরীক্ষার ফল জানা হলো না মারুফের

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে এসএসসি পরীক্ষার ফল ঘোষণার মাত্র এক ঘণ্টা আগে না ফেরার দেশে চলে গেলেন বড়াইগ্রাম কারিগরি অ্যান্ড বিএম কলেজের ছাত্র মারুফ আহমেদ (১৬)। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মারুফ উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের তারানগর গ্রামের মিলন হোসেনের ছেলে। তিনি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার মারুফ হঠাৎ করেই আন্ত্রিক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সোমবার সকাল ৯টার দিকে তার মারা যায়।
এদিকে একই দিনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। যদিও পরীক্ষার ফলাফলে দেখা যায়, যে তিনি গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছেন। কিন্তু ফলাফল ঘোষণার দিনেই তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মারুফের বাবা মিলন হোসেন বলেন, আমার ছেলেটা যে ফলাফলই করুক, তাতেই আমি খুশি। বেঁচে থাকলে আগামীতে এই বিষয়ের পরীক্ষা দিয়ে পাশ করতে পারত, কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেল।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন আলী জানান, বিষয়টি খুবই দুঃখজনক। জীবনের প্রথম বোর্ড পরীক্ষার ফলাফল জানার আগমূহুর্তে এ রকম একটি সংবাদ বড়ই বেদনাদায়ক।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.