| |

শিরোনাম
না ফেরার দেশে ডা. মুজিবুর রহমান জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  বিদ্যুত উৎপাদনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী পুতুল দলকে শক্তিশালী না করার কোনো দ্বিতীয় বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল যোগ্য, ভালো ও শিক্ষিত মানুষ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী পুতুল নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের ছবি-ভিডিও প্রকাশ ঢাকাতে নাটোরের মিলন মেলা ডাক্তারী শুধু একটি পেশা নয়, বরং পরম সেবা ও মানবিকতার নাম এই নেন আমাদের ৮০/৯০ দশক ! বড়াইগ্রামে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

বড়াইগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত, মোটরসাইকেল-দোকান ভাংচুর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফূল ইসলাম(এমবিএ মার্কেটিং)
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় বাস কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে বুধবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হোসেন আলী ফকির (৫৭), মমতাজউদ্দিন শেখ (৫৬), মতিউর রহমান (৪৫), আক্তার হোসেন (৪৫), রবিউল (৪২), সোহেল (৫০), নাজমুল (৩৫), আসলাম (৬০),আমিন (৪২) সহ অন্ততঃ ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় হোসেন আলী ফকির, মমতাজউদ্দিন শেখ ও মতিউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিআরটিসি সহ ২টি বাস কাউন্টার, একটি চায়ের দোকান ও ৩ টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে একটি চায়ের দোকানে হোসেন আলী ফকিরসহ ৭/৮ জন বসে চা পান করছিলেন। এ সময় ৩০/৪০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ও অন্ততঃ ২০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর বনপাড়া পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, ‘বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় হামলার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.