| |

রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দলটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। বার্তায় উল্লেখ করা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭-খ (৬) ধারা অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এ দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে।

সম্পাদনায়: আ.স/প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.