| |

শিরোনাম
নাটোরের লালপুরে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফের শুভ উদ্বোধন রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ লালপুরে চালু হচ্ছে ‘ফিউচার মাইন্ড স্কুল’ বড়াইগ্রামে জমির বিক্রি না করায় বৃদ্ধকে হত্যা চেষ্টার অভিযোগ শীতের পরশে জেগে উঠছে খেজুরগাছ, লালপুরে গুড়ে ৬৪ কোটি টাকার সম্ভাবনা লালপুরে বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ শান্তিপূর্ণভাবে দুর্গাপ্রতিমা বিসর্জন লালপুর বনাম বগুড়া দলের প্রীতি ফুটবল ম্যাচ প্রত্যেকে নিজের ধর্মীয় উৎসব উৎসাহের মধ্য দিয়ে পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

বড়াইগ্রামে স্বর্ণ বন্ধক রেখে আর্থিক লেনদেন বন্ধে পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীকোল বাজারে জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাটোর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জুয়েলারি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এ সময় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। স্টিকারে লেখা রয়েছে স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন আইনবহির্ভূত কাজ। এ ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।
কর্মসূচিতে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, এএসআই মাইনুল, এএসআই তারিকুলসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.