| |

শিরোনাম
জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  বিদ্যুত উৎপাদনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী পুতুল দলকে শক্তিশালী না করার কোনো দ্বিতীয় বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল যোগ্য, ভালো ও শিক্ষিত মানুষ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী পুতুল নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের ছবি-ভিডিও প্রকাশ ঢাকাতে নাটোরের মিলন মেলা ডাক্তারী শুধু একটি পেশা নয়, বরং পরম সেবা ও মানবিকতার নাম এই নেন আমাদের ৮০/৯০ দশক ! বড়াইগ্রামে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু না ফেরায় দেশে চলে গেলেন রাজু

জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল 

নিজস্ব প্রতিবেদক:

নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, আমরা সমাজের পরিবর্তন আনতে চাচ্ছি, সমাজে জনগণের জন্য সরকার যেটা বরাদ্দ দিয়েছে, সেটা সুষম বন্টন করতে হবে, এগুলো কোন নেতার মাধ্যমে (হাতে) দেওয়া যাবে না।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) নাটোরের লালপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান, যুব কমপ্লেক্সের ডেপুটি কোঅর্ডিনেটর (ডিপিসি) ইকবাল হোসেন চপলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল আরও বলেন, কোন দুর্নীতির ভাগিদার আমরা হতে চাই না, জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের যে বাজে ধারণা তৈরি হয়েছে গত ১৭ বছরের সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, গত দেড় দশকে জনপ্রতিনিধিদের সম্পর্কে জনগণের মাঝে একটি অত্যন্ত বাজে মানসিকতা তৈরি হয়েছে। এখন আর আগের অনিয়ম চলবে না। সরকারি প্রতিটি বরাদ্দের সুফল স্বচ্ছতার মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে হবে। পরবর্তীতে যেকোনো সরকারি বরাদ্দ এলে ইউএনওর কাছে জমা পড়া আবেদনসমূহ সরেজমিনে গিয়ে ভেরিফাই করার নির্দেশ দেন তিনি। এতে দুই মাস সময় বেশি লাগলেও প্রকৃত দুস্থ মানুষ যেন সুবিধাবঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মার চরাঞ্চলের অপরাধ দমনে সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলা প্রশাসন ও পুলিশকে সঙ্গে নিয়ে সমন্বিত ও যৌথ অভিযানের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থলভাগের পুলিশ পৌঁছানোর আগেই অপরাধীরা গা-ঢাকা দেওয়ায় নৌ পুলিশের সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এটিকে তাঁর প্রাথমিক অগ্রাধিকার বলে উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনের জম জমে থাকা অনিয়ম, অভাব ও দুর্নীতি মোকাবিলায় কাজ করা হচ্ছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল বলেন, ফ্যাসিবাদকে মাথা তুলে আর দাঁড়াতে দেওয়া হবে না। তারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, ১৭ বছর ধরে জেল-জুলুম চালিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের দমন-পীড়ন বা সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন।

এর আগে প্রতিমন্ত্রী নাটোর জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, লালপুরের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে আম গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.