| |

শিরোনাম
অজ্ঞান পার্টির ডাবের ফাঁদে দেড় লক্ষাধিক টাকা লুট, গ্রেপ্তার ২ সড়কে থেমে গেল হাফেজ আব্দুল্লাহর জীবনের পথ চলা জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর- এসপি শরীফুল হক লালপুরে পদ্মার চরে আধুনিক ‘ট্রে’ পদ্ধতিতে সবজির চারা উৎপাদন কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে রেডমিন হরাইজন-২০২৬ নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল না ফেরার দেশে ডা. মুজিবুর রহমান জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল 

সড়কে থেমে গেল হাফেজ আব্দুল্লাহর জীবনের পথ চলা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ্ আল মামুন (১৮) নামে এক তরুণ মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার লালপুর-বনপাড়া জেলা সড়কের উপজেলার শিমুলতলা পুলিশ চেকপোস্টের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ্ আল মামুন উপজেলার উত্তর লালপুর গ্রামের শহীদুল ইসলাম লাকীর ছেলে। রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। পরে তিনি খায়রুল উম্মা হাফেজিয়া মাদ্রাসা থেকে গত বছর হাফেজিয়া সম্পন্ন করেন। ওই মাদরাসার মাহতামিম হাফেজ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন, একই গ্রামের বজলুর রহমানের ছেলে ইমরান (২০) এবং বালিতিতা গ্রামের নাজির হোসেনের ছেলে মনি (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর লালপুর গ্রামের বাসিন্দা মৃত শহিদুজ্জামানের ছেলে আব্দুল্লাহ (১৮) মোটরসাইকেলে লালপুর থেকে গোপালপুরের দিকে যাচ্ছিলেন। পথে শিমুলতলা পুলিশ চেকপোস্টের প্রায় ৫০ গজ উত্তরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অটোভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুমাইয়া হক রাকা জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল্লাহর মৃত্যু হয়। আহত ইমরান ও মনির অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, এটি একটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট (আরটিএ)। আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত অটোভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.