| |

শিরোনাম
নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার লালপুর ভূমি অফিসে আবারও চুরি, ডিভিআরসহ কম্পিউটার লুট বনপাড়া কলেজে ‘বিজনেস অ্যান্ড বেনিফিটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বড়াইগ্রামে ৬২ পিস ইয়াবাসহ ২ জন প্রেফতার অনন্তকালের পথে শিশুসাহিত্যিক লালপুরের কৃতী আখতার হুসেন সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম —-আব্দুল আজিজ এমপি    আব্বা চলে যাওয়ার ১৮ বছর দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিসি ক্যামেরার নজরদারি, কবুতরের ঘরে আস্তানা; ওহিদুলের হ্যাকিং ও মাদক সাম্রাজ্যের সহযোগী পুলিশ কনস্টেবল সিসি ক্যামেরায় ঘেরা আস্তানা থেকে ‘হ্যাকিং সম্রাট’ গ্রেপ্তার

নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে বাড়ি থেকে তুলে নিয়ে বায়েজিদ বিন মাহমুদ (৭) নামের এক শিশুর ডান হাতের তর্জনী আঙুল কেটে ফেলার অভিযোগে মো. শাকিল (৩৮) নামের এক পুলিশ কনস্টেবল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের হরিশপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সদর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কনস্টেবল স্ত্রী ও চার বছর বয়সী মেয়েকে নিয়ে ভুক্তভোগী শিশুর বাবার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। বুধবার রাতে ওই বাড়িতে আয়োজিত পারিবারিক পিকনিকে কনস্টেবলের মেয়ের সঙ্গে দ্বিতীয় শ্রেণির ওই শিশুর ধাক্কাধাক্কি হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়।
ভুক্তভোগী শিশুর বাবা মো. মাহমুদুল হাসান মিলন (৪৫) জানান, বৃহস্পতিবার দায়িত্ব পালন শেষে অভিযুক্ত পুলিশ কনস্টেবল শিশুটিকে জোর করে নিজের বাসায় নিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটি ডান হাতের বিচ্ছিন্ন আঙুলের অংশ নিয়ে কান্না করতে করতে বাড়ি ফিরে আসে। শিশুটি তার মাকে জানায় যে, খাটের পায়ার ওপর হাত রেখে তরকারি কাটার হাঁসুয়া দিয়ে তার আঙুল কেটে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগী শিশুর মা মোছা. রাশেদা আক্তার বলেন, শিশুর ভাবা ঢাকার একটি ব্যাংকে চাকরি করেন। খবর পেয়ে তিনি প্রতিবেশীদের সহায়তায় ছেলেকে হাসপাতালে নিয়ে যান। নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে বলেন, শিশুটির ডান হাতের তর্জনী আঙুলের কিছু অংশ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়।
এদিকে ছেলে শিশুটি পুলিশ কনস্টেবলের মেয়েকে যৌন নিপীড়ন করেছে বলে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ করেন অভিযুক্ত পুলিশ কনস্টেবল। মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম। তবে মেয়েশিশুর বাবা-মা এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।
থানা সূত্রে জানা যায়, ঘটনার পর কনস্টেবল দম্পতি মেয়েকে নিয়ে বাসা ছেড়ে যান। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে মেঝে ও খাটের পাটাতনে রক্তের দাগ এবং শিশুটির বিচ্ছিন্ন আঙুলের একটি অংশ পাওয়া যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর রহমান বলেন, শিশুটির বাবার মামলায় পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মৌখিক অভিযোগের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ? উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৫-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.