| |

বড়াইগ্রামে ওয়ান শুটারগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার গোপালপুর এলাকা হতে এসব অস্ত্র উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ১১.৫৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, নাটোরের বড়াইগ্রামের ৬ নং গোপালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ণকলস গ্রামস্থ জনৈক সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলের উপর কলাগাছের নিচে একটি বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশক্রমে সংবাদের সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় এসআরবি সেখানে উপস্থিত হয়। অতঃপর উক্ত বাজারের ব্যাগ উপস্থিত লোকজনের সম্মুখে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করে। বিধি মোতাবেক তা জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বড়াইগ্রাম থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.