| |

শিরোনাম
নোঙর সাহিত্য উৎসবে যাঁরা থাকছেন কামরূপ-কামাখ্যার ভয়ংকর ও রহস্যময়তায় ঘেরা এক মায়াং গ্রাম ৭ই নভেম্বরের ঐতিহাসিক ও বর্তমান প্রেক্ষিত পিএইচপিতে সাইবারঝুঁকি ও বৃটেনে তিনদিনের রসদশঙ্কা প্রসঙ্গ লালপুরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বড়াইগ্রামে চলনবিল পুনরুদ্ধার ও ভূমি-পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম ইউএনও-র  মেহমানের ব্যস্ততার ফাঁকে প্রাণ গেল দুই চাচাতো বোনের ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার দাবি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোঙর সাহিত্য উৎসবে যাঁরা থাকছেন

নিজস্ব প্রতিবেদক :
‘চেতনায় কবিতা. মননে কবিতা, চলো বহুদূর…’ প্রতিপাদ্য নিয়ে পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিটিউট অডিটোরিয়ামে ‘নোঙর’ আন্তর্জাতিক সাহিত্য উৎসব হতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর ২০২৬।
রোববার (৮ নভেম্বর ২০২৬) নোঙরের প্রতিষ্ঠাতা অধ্যাপক হাসানুজ্জামান বলেন, এ বছর উৎসবের
উদ্বোধক ও প্রধান অতিথি কবি জাহিদ হায়দার।
অতিথিরা হলেন, কবি পূবালী দেব (ভারত), কবি মানিক পন্ডিত (ভারত), কবি আব্দুল কাইয়ুম (ভারত), কবি রামচন্দ্র (নেপাল), কবি অনন্ত আগলে (নেপাল), কবি হুমাকালা স্যাপটাক (নেপাল), কবি সৈকত হাবিব, প্রফেসর ড. সেখ রজিকুল ইসলাম, প্রফেসর শিখা সরকার, প্রফেসর হুমায়ন কবির বিপ্লব। সভাপতিত্ব করবেন অধ্যাপক হাসানুজ্জামান।
এ বছর উৎসবে ভারত, নেপালসহ সারা দেশের ২৫০ জনের অধিক লেখক-কবির মিলন মেলা হবে। উপহার হিসেবে রয়েছে ব্যাগ, ক্রেস্ট, স্মারকগ্রন্থ।

ইতিহাস ও পরিচিতি:
সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘নোঙর’ ২০০৩ খ্রিষ্টাব্দে পাবনার ঈশ্বরদীতে প্রতিষ্ঠিত হয়। অধ্যাপক হাসানুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় সাহিত্যকর্মীদের সহযোগিতায় সংগঠনটি আত্মপ্রকাশ করে। প্রথমে স্থানীয় পর্যায়ে সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। ২০০৪ খ্রি. এবং ২০০৫ খ্রি. ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিটিউট অডিটোরিয়ামে কয়েকটি দেশের কবি সাহিত্যিকদের অংশগ্রহণে নোঙর সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। ২০০৪ খ্রিষ্টাব্দে সেই উৎসবে ভারতের প্রথিতযশা কবি ড. সঞ্চিতাদাশ, কবি কল্যাণহোর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, প্রফেসর জুলফিকার মতিন, প্রফেসর অনিক মাহমুদ, প্রফেসর অমৃতলাল বালাসহ দেশের বিভিন্ন জেলার সৃজনশীল শব্দের কারিগর, অসাম্প্রদায়িক চেতনার কান্ডারী কবি সাহিত্যিকদের অংশগ্রহণে নোঙর সাহিত্য উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত। ২০০৫ খ্রিষ্টাব্দে একই স্থানে অনুষ্ঠিত সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের প্রথিতযশা লেখক সৈয়দ আবুল মকসুদ। উৎসবে বহুমাত্রিক লেখক কবি মজিদ মাহমুদের বক্তব্য অনুষ্ঠানের উপস্থিতিদের মুগ্ধ করে। উৎসব শেষে অতিথিদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক দশকের স্মৃতিবিজড়িত শিলাইদহ ভ্রমণ ভিন্ন মাত্রার আবেগ তৈরী করে।
নোঙর ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল লেখককে সম্মান করে আসছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কবি জীবনানন্দ দাশ, হুমায়ূন আহমেদ, শামসুর রাহমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়সহ যারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাঁদের সন্মান জানাতে কার্পণ্য করে না সংগঠনটি।
প্রথিতযশা লেখকদের জন্মজয়ন্তি ও প্রয়াণ দিবস উপলক্ষে কবি কন্ঠে কবিতা পাঠ এবং তাদের জীবনী নিয়ে আলোচনাসভা করে আসছে। দেশের জাতীয় দিবস পালনে যথেষ্ঠ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে। শুধুমাত্র নিজ এলাকাতে নয় পুরো দেশে যেখানে সাহিত্য উৎসব হয় আমন্ত্রণ পেলে সেখানেই ছুটে যায় সংগঠনের কর্মীরা। শুধু দেশের মধ্যে নয় ভারত এমনকি নেপালের সাহিত্য উৎসবে অংশ গ্রহণ করেছে সংগঠনের অন্যতম সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামান এবং অপর সংগঠক কবি জাহিদ রিপন। নেপালে অংশগ্রহণকারি ১৫ টি দেশের কবি সাহিত্যিকদের সাথে পরিচয়ের ব্যাপারটি ছিল ভিন্নমাত্রার।
আর্থিক সংকটের কারণে কয়েক বছর নোঙর সাহিত্য উৎসব করা সম্ভব হয়নি। সংকট দূর হলে গেল ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে অদ্যাবধি নোঙর উৎসব চলমান রয়েছে। এ সকল উৎসবে নেপালের বিখ্যাত কবি প্রমোদপ্রধান, বিজয়রাজ আচারিও, প্রফেসর টিকরাম উদেসী, শান্তা দাহল, প্রফেসর প্রভা ভট্টারায়, চিকিৎসক স্যাম্পাদা ভট্টারায়, ইন্দ্রাচৌধুরী, দান প্রসাদ নোঙর এর আমন্ত্রণে ঈশ্বরদীতে অনুষ্ঠিত নোঙর সাহিত্য উৎসবে অংশ গ্রহণ করেছেন। নোঙর সাহিত্য উৎসবে অংশ গ্রহণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মানিক পন্ডিত, পূবালী দেব, অতনু কুমার বসু, সত্যজিৎ গোস্বামী, আব্দুল কাউয়ুমসহ অসংখ্য কবি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে যারা নিয়মিত লেখক তাদের মধ্যে প্রফেসর শেখ রজিকুল ইসলাম, প্রফেসর শিখা সরকার অংশ গ্রহণ করেছেন। নোঙর সাহিত্য উৎসবে এসব কবিদের অংশ গ্রহণ সংগঠনকে দেশ এবং দেশের বাইরে ব্যাপক পরিচিতি এনে দেয়। এ ক্ষেত্রে বড় কৃতিত্ব সংগঠনের এক ঝাঁক কর্মীর। তাদের নিরলস প্রচেষ্ঠায় সংগঠন আজ সকলের কাছে সমাদৃত।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.