
নিজস্ব প্রতিবেদক :
‘চেতনায় কবিতা, মননে কবিতা, চলো বহুদূর …’ প্রতিপাদ্য নিয়ে পাবনার ঈশ্বরদীতে ‘নোঙর’ আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিটিউট অডিটোরিয়ামে উৎসবে ভারত, নেপাল, রাশিয়াসহ সারা দেশের দুই শতাধিক লেখক-কবির মিলন মেলা প্রাণবন্ত হয়ে ওঠে। উপহার হিসেবে দেওয়া হয় ব্যাগ, ক্রেস্ট, স্বরচিত কবিতার স্মারকগ্রন্থ ‘ঠাঁই’।
রেজিস্ট্রেশন শেষে সকাল ৯.৩১ মিনিট জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করেন কবি মাহার আহমেদ। তাঁর সাথে ছিলেন, কোলকাতার কবি পুবালী দেব, নেপালের কবি হুমাকালা স্যাটাক, বগুড়ার সিকতা কাজল, গাইবান্ধার কবি নাসরিন রেখা, গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের কুষ্টিয়ার কবি শাহিদা পারভীন রেখা, সাহিত্য সংগঠন মহিয়সীর প্রতিষ্ঠাতা সভাপতি রেহানা সুলতানা শিল্পী, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিন এবং দলীয় পতাকা উত্তোলন করেন কবি নন্দিনী আরজু।
আয়োজন সূত্রে জানা যায়, পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবি মো. রমজান আলী ও গীতা পাঠ করেন পরিতোষ পাল। মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নোঙরের মূখ্য সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি বরেণ্য কবি পলাশ দেব। সময় মঞ্চে ছিলেন, ঈশ্বরদীস্থ সম্মিলিত নাগরিক জোটের সভাপতি ও বিশিষ্ঠ রাজনীতিবিদ মাহাবুবুর রহমান পলাশ, কবি ও প্রাবন্ধিক আনোয়ার হোসেন মল্লিক, রাজশাহীর অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল বরেণ্য ব্যক্তিত্ব কবি হাসানুজ্জামান রিপন, ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ, সাহিত্যানুরাগী মো. সিরাজুল ইসলাম মামুন, ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. শেখ রঞ্জিকুল ইসলাম, কবি ও বিজ্ঞানী ড. শরীফুল ইসলাম, দেশের বরেণ্য কবি সৈকত হাবিব, পশ্চিমবঙ্গ (কোলকাতা) ভারত থেকে আগত কবি মানিক পন্ডিত ও আব্দুল কাউয়ুম, নেপাল থেকে আগত কবি ও সংগঠক আনন্তে আগলে, রাম চন্দ্র, হুমাকালা স্যাপটাক, ঈশ্বরদীস্থ সম্মিলিত নাগরিক জোটের সাধারণ সম্পাদক আশিকুর রহমান লুলু, ঈশ্বরদী প্রেসক্লাবের নির্বাচিত প্রাক্তন সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম ফজলুর রহমান, বিশিষ্ঠ রাজনীতিবিদ আতাউর রহমান পাতা, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, কবি রাজ্জাক দুলাল, সাহিত্যানুরাগী অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, ঢাকা থেকে আগত কবি নিলুফা জামান, নাহার আহমেদ, সাহিত্যানুরাগী খন্দকার মমতাজুল ইসলাম এবং সাহিত্য সংগঠন গাঙচিল নড়াইল জেলা শাখার সভাপতি এনায়েত হোসেন। অতিথিদের উত্তরীয় পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
শাম্মি আক্তার স্মৃতির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাহাবুবুর রহমান পলাশ, কবি ও প্রাবন্ধিক আনোয়ার হোসেন মল্লিক, আশিকুর রহমান লুলু, মাহাবুবুল হক দুদু, আতাউর রহমান পাতা, মানিক মজুমদার, মতিউর রহমান প্রমুখ।
ভারতের পুবালী দেবের সভাপতিত্বে ‘সাহিত্যে আন্তঃ সংযোগ ও বিশ্ব পরিক্রমা’ আলোচ্য বিষয়ে প্রধান অতিথি ছিলেন ভারতের মানিক পন্ডিত। মুখ্য আলোচক ছিলেন, ভারতের আব্দুল কাউয়ুম। আলোচক ছিলেন, দিনাজপুরের ড. মারুফা বেগম, নেপালের অনন্তে আগলে, হুমাকালা স্যাপটাক, রামচন্দ্র, পাবনার রেহেনা সুলতানা শিল্পী, ভেড়ামারার জাহাঙ্গীর আলম।
ঢাকার কবি নিলুফা জামানের সভাপতিত্বে ও আতাউর রহমান বাবলুর সঞ্চালনায় স্বকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করেন দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, নীলফামারী, ফরিদপুর, বগুড়া, সিরাজগঞ্জ জেলার কবিগন।
কবি হাসানুজ্জামান রিপনের সভাপতিত্বে ‘সাহিত্যে লিটল ম্যাগাজিনের ভূমিকা’ বিষয়ে আলোচনায় প্রধান অতিথি ছিলেন, কবি সৈকত হাবিব। বগুড়ার সিক্তা কাজলের সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন, পাবনা আলমগীর কবির হৃদয়, গাইবান্ধার নাসরিন রেখা, নীলফামারী রাজ্জাক দুলাল, দিনাজপুরের আজহারুল আজাদ, বগুড়ার ফাতেমা ইয়াসমিন।
কুষ্টিয়ার শাহিদা পারভীন রেখার সভাপতিত্বে হুমায়ন কবির তরুনের সঞ্চালনায় কবিকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করেন, ঢাকা, যশোর, রাজশাহী জেলার কবিরা।
রংপুরের কবি দিলরুবা শাহাদতের সভাপতিত্বে ‘কবিতা কল্পনালতা : অনুভবে অনুধ্যানে’ বিষয়ে আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. শেখ রজিকুল ইসলাম। সালেক শিবলুর সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন, নওগাঁর ড. আবুল হায়াত ইসমাইল। আলোচক ছিলেন, উপাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, কুষ্টিয়া অধ্যাপক সাজিদুল ইসলাম, বগুড়ার মো. আজিজুর রহমান তাজ, আব্দুর রাজ্জাক রঞ্জু, সিরাজগঞ্জের কবি আজিজুর রহমান মুন্না।
কবি আলমগীরুল নিউটনের সভাপতিত্বে ও প্রিয়াংকা রায়ের সঞ্চালনায় কবিকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করেন কুষ্টিয়া (ভেড়ামারা), পাবনা, নাটোর, ঈশ্বরদীর কবিরা।
পাবনার মো. সিরাজুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও বগুড়া এইচ আলিমের সঞ্চালনায় কাব্যগ্রন্থ ও উৎসব উপলক্ষে প্রকাশিত ‘ঠাঁই’ এর মোড়ক উন্মোচন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. খালেদ হোসাইন ও ঈশ্বরদীর কবি ও প্রাবন্ধিক ড. মো. শরিফুল ইসলাম।
নোঙরের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামান বলেন, ২০০৩ সালে নোঙরের পথচলা শুরু হয়। মাঝে ২০০৪ এবং ২০০৫ সালে দুটি বড় অনুষ্ঠান করেছে। এই অনুষ্ঠানে দেশী এবং বিদেশী অনেক লেখক, কবি গুণিজন উপস্থিত ছিলেন। দীর্ঘদিন বিরতির পর গেল ২০২৩ সালে আবারও একটি বড় উৎসবের আয়োজন করে। সেই অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ভারত এবং নেপালের কবি, লেখক এবং গুণিজনেরা অংশ গ্রহণ করে। সেই ধারাবাহিকতায় চলতি ২০২৬ সালের ২০ নভেম্বর নোঙরের আয়োজনে অনুষ্ঠিত হলো নোঙর জাতীয় সাহিত্য উৎসব। এই উৎসবে দেশের বিভিন্ন জেলা ছাড়াও রাশিয়া, ভারত ও নেপাল থেকে গুণিজনেরা অংশ গ্রহণ করেন।