
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর থানায় গত ৭ মাস ২৩ দিনে বিভিন্ন অপরাধে ৮১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে অনলাইন প্রতারণা এবং অনলাইন জুয়া মামলায় গ্রেপ্তার ১২২ জন।
২০২৬ সালের ১ এপ্রিল থেকে ২০২৬ সালের ২৪ নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে পেশাদার ডাকাত, দস্যু, মাদক কারবারি, ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারক চক্র, অনলাইন জুয়া, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যা, ডাকাতি, ধর্ষণ ও চুরিসহ বিভিন্ন মামলার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. শফিকুল ইসলাম পলাশের যোগদানের পর তাঁর নেতৃত্বে থানা-পুলিশের পরিচালিত অভিযানে এসব সাফল্য এসেছে বলে জানানো হয়েছে।
গ্রেপ্তারের পরিসংখ্যানে দেখা যায়, সর্বমোট গ্রেপ্তার ৮১২ জন। এর মধ্যে রয়েছে, ডাকাতি ও দস্যুতা মামলা রুজু হয়েছে ৭ টি। এতে গ্রেপ্তার হয়েছে ২৫ জন পেশাদার ডাকাত। উদ্ধার হয়েছে, ৩০০ কেজি তামার তার, রেজি. বিহীন মিনি পিকাপ গাড়ি ১ টি, ব্যাটারি চালিত চার্জার ভ্যান ১ টি, নগদ ২ লাখ ২০ হাজার টাকা।
মাদক উদ্ধারজনিত মামলা হয়েছে ৬৭ টি। মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে ১০৬ জন। মামলায় উদ্ধার হয়েছে, ইয়াবা- ২ হাজার ৫৮৭ পিচ, হেরোইন-৫৪১ গ্রাম, গাঁজা- ১৬ কেজি ৪৫৪ গ্রাম, চোলায় মদ- ৩১ লিটার, ট্যাপেন্টাডল ট্যাবলেট-১৯ পিচ ও ফেয়ারডিল- ১০ বোতল। মাদক পরিবহন এবং মাদক বিক্রয়লব্ধ অর্থ জব্দ করা হয়েছে, অটো ভ্যান- ১ টি, মোটরসাইকেল- ১৩ টি, মোবাইল ফোন- ২৭ টি, নগদ ২ লাখ ১৭ হাজার ১০৭ টাকা।
ইমো- হোয়াটসঅ্যাপ- মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে অনলাইন প্রতারণা সংক্রান্ত সাইবার সুরক্ষা আইনে ৩৪ টি মামলায় গ্রেপ্তার ৯৩ জন। উদ্ধারকৃত আলামত এন্ড্রয়েড মোবাইল ফোন-১২৬ টি, মোবাইল সিম কার্ড-১০৬ টি, মোটরসাইকেল -১০ টি, নগদ টাকা-৭১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
অনলাইন জুয়াসহ জুয়া আইনে মামলা হয়েছে ৭ টি মামলায় গ্রেপ্তার হয়েছে ২৯ জন। জব্দকৃত আলামত এন্ড্রয়েড মোবাইল ফোন-২১ টি, তাস- ৬ প্যাকেট, নগদ- ২৩ হাজার ৯৩০ টাকা।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোট মামলা হয়েছে ১১ টি মামলায় গ্রেপ্তার ২৬ জন। উদ্ধারকৃত আলামত এসকেভেটর মেশিন- ১ টি, ড্রাম ট্রাক- ১০ টি, ট্রাক্টর-৫ টি, ট্রলি গাড়ি- ২টি জব্দ করা হয়েছে।
অস্ত্র আইনে মামলা হয়েছে ৩ টি। মামলায় গ্রেপ্তার ৭ জন। উদ্ধারকৃত আলামত বিদেশি পিস্তল ২ টি, পিস্তলের গুলি-১৬ রাউন্ড, ম্যাগাজিন- ২ টি, অত্যাধুনিক ধারালো চাকু- ৩ টি, এন্ড্রয়েড মোবাইল ফোন ২ টি, প্রাইভেট কার ১ টি ও মোটরসাইকেল- ১ টি।
চুরি ১৬ টি মামলায় চোর গ্রেপ্তার ৩৭ জন। উদ্ধারকৃত চোরাই মাল আরএফএল পাইপ- ৪ টি, বাইসাইকেল ৩ টি, মোটরসাইকেল- ২ টি, পানির পাম্প- ৪ টি, অটো ভ্যান- ৩ টি, তামার তার- ৫ কেজি ও নগদ- ৩৭ হাজার টাকা।
এ ছাড়া হারানো মোবাইল জিডি মূলে উদ্ধার হয়েছে ২৭ টি। গ্রেপ্তারি পরোয়ানা আসামী গ্রেপ্তার হয়েছে- ২০৪ জন, এরমধ্যে সাজাপ্রাপ্ত ৩৩ জন। ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় গ্রেপ্তার হয়েছে মোট- ৩৫ জন এবং অন্যান্য নিয়মিত মামলায় গ্রেপ্তার ২৫০ জন।