| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

নাটোর-১ আসনে লড়বেন ৯ জন

লালপুর (নাটোর) প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯ জন প্রার্থী।
সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) এ সব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল (নৌকা); আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ (ঈগল); আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লে. কর্নল (অব.) মো. রমজান আলী সরকার (কাঁচি); আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায় (ঢেঁকি); জাতীয় পার্টির ব্যারিস্টার মো. আশিক হোসেন (লাঙ্গল); বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল (হাতুরি); জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন (মশাল); বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. লিয়াকত আলী (একতারা) ও জাসদ স্বতন্ত্র মো. জামাল উদ্দিন ফারুক (ট্রাক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.