শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

লালপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে গলায় ওড়না পেঁচিয়ে ফাতেমাতুজ্জহুরা সম্পা (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার (৩ জানুয়ারি ২০২৪) ভোরে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী একই এলাকা ইতালি প্রবাসী কাজল আহমেদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিজ ঘরের ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ফাতেমাতুজ্জহুরা সম্পা। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে স্থানীয় ধুপইল সার্জিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.