বুধবার | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

কান্ট্রি এডিটরস ফোরামের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালের মফস্বল ডেস্ক ইনচার্জদের সংগঠন ‘কান্ট্রি এডিটরস ফোরাম’-এর (সিইএফ) নতুন কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সাভারের একটি রিসোর্টে ফ্যামিলি ডে ও সাধারণ সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। এতে কার্যনির্বাহী কমিটি ছাড়াও দুই সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে নাগরিক টেলিভিশনের সাখাওয়াত হোসেনকে সভাপতি ও পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের আসিফ আহসানুল। সহসভাপতি হয়েছেন এনটিভির মনিরা রুমি ও আজকের পত্রিকার সৈয়দ মো. মুঈনুল হক।

যুগ্ম সম্পাদক পদে ঢাকা পোস্টের মাহাবুর আলম সোহাগ ও যুগান্তরের নাঈমুল করীম নাঈম। সাংগঠনিক সম্পাদক জাগো নিউজের আনোয়ার হোসেন। প্রচার সম্পাদক চ্যানেল নিউজ ২৪-এর সুমন তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক আরটিভির রাসেল আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সময় টেলিভিশনের কামাল শাহরিয়ার। আর পুনরায় অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রতিদিনের বাংলাদেশের রাকিব খান ও দপ্তর সম্পাদক মাছরাঙা টেলিভিশনের সজিব সাদিক।

সদস্যরা হলেন–ডেইলি সানের সাবেক মফস্বল ইনচার্জ মোহাম্মদ আক্তার হোসেন, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ, একুশে টিভির সাবেক প্ল্যানিং এডিটর বিপ্লব কুমার পাল, ইনডিপেনডেন্ট টিভির নজরুল ইসলাম তমাল, বণিক বার্তার একরামুল ইসলাম বিপ্লব, চ্যানেল ২৪-এর তানিম রহমান, ডিবিসির জান্নাতুল মাওয়া, রাইজিং বিডির জাহাঙ্গীর আলম বকুল ও এখন টিভির সাবিত সারোয়ার।

উপদেষ্টারা হলেন–অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সম্পাদক ও যুগান্তরের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সরকার এবং একাত্তর টেলিভিশনের সহযোগী প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.