| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

বিজয় উল্লাসে সবাইকে সংযত থাকার আহ্বান

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে বিজয় উল্লাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমাবর (৫ আগস্ট ২০২৪) সন্ধ্যায় লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসির আরশাদ রাজন ও সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু উপজেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানান, সবাইকে যথাযথ সংযত থাকার অনুরোধ করছি। এই বিজয় আমাদের সন্তানদের, আমাদের সবার। বিজয় উল্লাস উদযাপন করতে গিয়ে আমরা যেন রাষ্ট্রের সম্পদ নষ্ট না করি। এ গুলো আমাদেরই সম্পদ।
প্রতিহিংসা নয়-হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ সকলে আমরা ভাই ভাই। আমরা যেমন মসজিদ রক্ষা করি, তেমনি মন্দির ও গির্জা রক্ষা করবো। সকলের নিরাপত্তা নিশ্চিত করবো। তা না হলে আমাদের এই সুন্দর-পবিত্র অর্জন ম্লান হয়ে যাবে। অনুগ্রহ করে এই অর্জনকে ম্লান করবো না। অন্যকেও কোন ধরনের নাশকতা বা ধ্বংস করতে দিবো না। মূল্যবান প্রাণ ও জাতীয় সম্পদের সুরক্ষায় আমরা সচেষ্ট থাকবো।
নব্য রাজাকারদের বিচার আইন অনুযায়ী বাংলাদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। সকলের জন্য বিজয়ী শুভেচ্ছা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.