| |

শিরোনাম
বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকী পালন বড়াইগ্রামে সালিশী বৈঠকে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্চিত প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল

নবেসুমির নতুন এমডি খবির উদ্দিন মোল্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।
বুধবার (৭ জুন ২০২৩) নতুন এমডি হিসেবে যোগদান করায় প্রশাসন, সিবিএ ও বিভিন্ন বিভাগ এবং সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিফ অব পার্সোনাল শাহ্রীনা তানাজ স্বাক্ষরিত এক অফিস আদেশে মঙ্গলবার (৬ জুন ২০২৩) ফরিদপুর সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যাকে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে বদলি করা হয়। অপর এক আদেশে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজমকে সংস্থার প্রধান (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে পদায়ন করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.