শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

প্রাইভেটকার ও ফেনসিডিলসহ আটক ২

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ১৫০ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) ভোরে উপজেলার চকবাদেকুলপাড়া নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের মুনছার আলীর ছেলে জিয়া (৪৫) ও আশরাফুল ইসলাম (২৭)।
লালপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে লালপুর থানা পুলিশের একটি দল টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলার চকবাদেকুলপাড়া এলাকায় একটি কালো রঙের প্রাইভেট কারের গতিবিধি সন্দেহ জনক মনে হয়। লালপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গাড়িটি আটক করে তল্লাশি চালালে গাড়ির ভিতরে থাকা ১৫০ বোতল ফেন্সিডিলসহ জিয়া ও আশরাফুল ইসলামকে কালো রংয়ের প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ-১৯-৮৬১৪) আটক করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে লালপুর থানায় মাদকমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.