| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

বিনামূল্যে ৮০ জনের চোখের অপারেশন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বিনামূল্যে ৮০ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪) উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী এ অপারেশন জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় সম্পন্ন হয়।
অপারেশন কার্যক্রমের বাস্তবায়ন করেন জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট এবং ঢাকার মোবাইল আই হসপিটালের নেতৃত্বে ৭ সদস্যের মেডিকেল টিম।


চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন, বাংলাদেশ নৌবাহিনী সাবেক প্রধান ও জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট-এর চেয়াম্যান এডমিরাল আমির আহমেদ মুস্তাফা।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টি মিসেস সেলিনা মুস্তফা, ইঞ্জিনিয়ার ড. ইফতেখার রহমান, ডিরেক্টর সোনিয়া হাসান, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. ছিদ্দিক আলী মিষ্টু, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্য ইসমাইল হোসেন, ওয়াহিদুজ্জামান সরকার, আসলাম উদ্দীন, দুলাল উদ্দীন প্রমুখ।
প্রধান শিক্ষক সিমানুর রহমান জানান, বুধবার (৪ ডিসেম্বর) অত্র প্রতিষ্ঠানে আই ক্যাম্পে ১ হাজার ৩৫০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। বাছাইকৃত ১১৫ জনকে অপারেশনের জন্য নির্বাচন করা হয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪) ৮০ জনের চোখের অপারেশন সম্পন্ন করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.