রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

সম্পত্তির জন্য বাবাকে গুলির ঘটনায় ছেলে গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে মো. ওসমান গনি বাবু (৫২) নামের এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় ছেলে আসাদুজ্জামান বল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
আহত মো. ওসমান গনি বাবু ওই এলাকার মৃত আব্দুল প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় বাজারে ধান-চালের ব্যবসা করেন। ঘটনার দিন ব্যবসায়ীর মেয়ে মোছা. বেবি খাতুন সিংড়া থানায় একজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় ব্যবসায়ীর ছেলে আসাদুজ্জামান বল্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। আহত বাবু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারুহারপাড়া মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে যান ওসমান গনি বাবু। মসজিদের সিঁড়িতে উঠতেই পেছন থেকে গুলি করা হয়। গুলিটি তার কোমরের পেছনে বাম পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পুলিশ দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তার একমাত্র ছেলে আসাদুজ্জামান বল্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, আটকের পর বল্টু পুলিশকে জানায় তার ব্যক্তিগত ৬০/৭০ লাখ টাকা দেনা ছিল। তার বাবাকে হত্যার পর সম্পদ বিক্রি করে দেনা শোধ করবে এবং পরবর্তীতে সকল সম্পদ ভোগ করবে এমন ভাবনা থেকে ঢাকা থেকে পিস্তল কিনে নিজেই পরিকল্পনা অনুযায়ী ফজরের নামাজে যাওয়ার সময় অন্ধকারে গুলি করে। এ ঘটনায় তার বোনের দায়ের করা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৮ দিনের তদন্ত শেষে তার একমাত্র ছেলেকে আটক করে জিজ্ঞাসা করলে সে পিস্তল দিয়ে তার বাবাকে গুলির কথা স্বীকার করে। পরে তাকে আদালতে প্রেরণ করলে আদালত ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে কারাগারে প্রেরণ করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.