শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা

ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল ২০২৫) দুপুরে উপজেলার লালপুর বাজারে অভিযান চালিয়ে নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান এ জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. নাজমুল হাসান জানান, রোববার দুপুরে উপজেলার লালপুর বাজারে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনের ধারা: ৩৭ ও ৪২ মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও নকল মোড়কে পণ্য বাজারজাতকরণের অপরাধে শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী মো. কোরবান আলীকে ৪০ হাজার টাকা ও বর্ষা আইসক্রিম ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী মো. আনোয়ারুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.