| |

শিরোনাম
বড়াইগ্রামে শিক্ষকদের সঙ্গে সংসদ সদস্যের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা বড়াইগ্রামে রঙবিলাস আখচাষে কৃষিতে উন্মোচিত হয়েছে নবদিগন্ত মিথ্যা যখন দেখতে সত্যের মতো হবে অজ্ঞান পার্টির ডাবের ফাঁদে দেড় লক্ষাধিক টাকা লুট, গ্রেপ্তার ২ সড়কে থেমে গেল হাফেজ আব্দুল্লাহর জীবনের পথ চলা জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর- এসপি শরীফুল হক লালপুরে পদ্মার চরে আধুনিক ‘ট্রে’ পদ্ধতিতে সবজির চারা উৎপাদন কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে রেডমিন হরাইজন-২০২৬ নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা

নাটোর প্রতিনিধি :
‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ মে ২০২৫) এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান।
উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, শিক্ষক, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব, করণীয় ও সচেতনতা তৈরিতে উপজেলা প্রশাসনের ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন পদক্ষেপ গ্রহনের কথা জানান তারা। আলোচনা শেষে একটি র‌্যালি বের করা হয়। সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসম্পৃক্ত স্থানে এ বিষয়ে সভা ও সেমিনার করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.