বুধবার | ২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

অবৈধ সার ও কীটনাশক বিক্রির অভিযোগে জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি ঠেকাতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় বাজারে পরিচালিত এ অভিযানে মেসার্স অপূর্ব বীজভাণ্ডারকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত।


অভিযানে সহযোগিতা করে লালপুর থানা পুলিশ। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সুরুজ্জামান সবুজ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ইউএনও জানান, কৃষকদের ন্যায্য স্বার্থ রক্ষা ও অবৈধ ব্যবসা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.