শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা পারিবারিক কলহের জেরে আগুনে গৃহবধুর আত্মহত্যা শিক্ষাবিদ অধ্যাপক শহিদুর রহমান খানের স্মরণসভা বাবার ৩২ বছর ৬ মাস ৪ দিন পর একই দায়িত্বে মেয়ে পুতুল অনন্য ইতিহাস গড়লেন ফারজানা শারমিন পুতুল প্রথম নারী প্রতিমন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয় পেলেন ফারজানা শারমিন পুতুল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, বড়াইগ্রামে নিহত ২

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক সোহাগ হোসেন (৩০) ও যাত্রী বিপ্লব হোসেন (৩৫)। সোহাগ নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে। অপরদিকে বিপ্লব হোসেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। তিনি একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নাটোর দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/৩১-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.