শনিবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২

লালপুরে মসজিদের নাম পরিবর্তন কেন্দ্র করে হামলা

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর শাহ্পাড়া জামে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে জামিদাতাদের ওপর হামলায় ৩ জন আহত হয়েছে।।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর শাহ্পাড়া জামে মসজিদটি ১৯৯৬ সালে ৩৯৩৪ নং দলিলে রেজিষ্ট্রি করা জমির ওপর প্রতিষ্ঠিত। গত বছরের অক্টোবর থেকে চাঁদপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান স্থানীয় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি জন্য মসজিদের নাম পরিবর্তনের চেষ্টা করছে। এ নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে বেশ কিছু দিন যাবৎ।
এনিয়ে শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পরে মসজিদের জমিদাতা গোষ্ঠীর লোকজনের ওপর হাবিবুর রহমানের নেতৃত্বে হামলা করা হয়েছে। এসময় মকলশেদ শাহের ছেলে নাসির (২৮) , শাহ আলমের ছেলে সুজন ( ২৫ ) মজের শাহের ছেলে মুকুল আহত হয়েছে বলে জানা যায় ।
এ ব্যাপারে হাবিবুর রহমানের সাথে কথা বললে তিনি দাবি করেন চাঁদপুর পশ্চিমপাড়া জামে মসজিদকে শাহপাড়া মসজিদ দাবি করা হচ্ছে। হামলা বা মারামারির ঘটনা ঘটেনি।
গত ২ নভেম্বর লালপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট মসজিদের ক্যাশিয়ার রফিকুল ইসলাম লিখিত অভিযোগ করলে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিরোধ নিষ্পত্তির দায়িত্ব দেয়া হয়।
খবর পেয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বারেক ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষ কে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.