বৃহস্পতিবার | ৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

অনুমতি ছাড়াই পুকুর খনন: জরিমানা, ব্যাটারি জব্দ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে অনুমতি ব্যতীত পুকুর খননের দায়ে মো. রবিউল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. রবিউল ইসলাম ওই গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে।


সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন জানান, অনুমতি ছাড়াই পুকুর খনন করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (খ) ধারা লঙ্ঘন করায় ১৫ (১) ধারায় তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ সময় অভিযান পরিচালনাকালে পুকুর খননে ব্যবহৃত এক্সকাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.