মঙ্গলবার | ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে কবি সমাবেশ অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ৩১/০৩/২৬ খ্রিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমী ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কবি মনির হোসেনের সভাপতিত্বে এবং আহমেদপুর আজম আলী ডিগ্রি কলেজের প্রভাষক নাজমা নাহার মাধবীর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার কমিটির সদস্য ও কবি গাজিবর রহমান।

সেখানে স্বরচিত কবিতা পাঠ ও গান গাইলেন উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি স্বপন কর্মকার, বড়াইগ্রাম উপজেলা গাঙচিল শাখার সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুস সালাম, বাগাতিপাড়া হাইফেন সাহিত্য সংগঠনের সভাপতি বাউয়েটের সহযোগী অধ্যাপক প্রত্যয় হামিদ, সাধারণ সম্পাদক শিক্ষক মনোয়ারা মেরী, সংগীত শিল্পী ফিরোজ মাহমুদ, এ্যাড. রবিউল আলম সরদার, লেখক অনিতা রাণী সরকার, রত্না কবির প্রমুখ। সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে ৪০ জন কবি, সাহিত্যিক, লেখক উপস্থিত ছিলেন।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.