শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

কলাগাছের সঙ্গে শত্রুতা

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরের দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় এক কৃষকের কয়েক বিঘা জমির কলাগাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ নভেম্বর ২০২৩) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমানের ছেলে আছাদ মোল্লা বাদী হয়ে লালপুর থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী কৃষক আব্দুর রহমান পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের আরকান্দি গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমান বলেন, শুক্রবার রাতে কলা গাছগুলো কাটার খবর পেয়ে শনিবার ক্ষেত দেখতে জমিতে যান। জমির কলাগাছগুলো ধারালো অস্ত্রের সাহায্যে গোড়া থেকে কাটা হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার-দেনা করে কলার আবাদ করেছিলেন। কিন্তু এখন সে সবকিছু হারালেন।
তিনি আরও বলেন, পাঁচ ছয় মাস আগে পার্শ্ববর্তী লালপুর উপজেলা দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামের আলাউদ্দিন আল আজাদের ছেলে আবুল কালাম আজাদের কাছ থেকে দেড় বিঘা জমি কটে (ইজারা) নিয়ে কলার আবাদ করেন। গত পাঁচ ছয় মাসে কেউ কখনো সে জমির মালিকানা দাবি করেননি। অথচ এখন ওই আবাদি জমি মালিকানা দাবি করে দিনে দুপুরে ফলন্ত ৫শ’ কলা গাছ কেটে ফেলেন ওই এলাকার হারেজ উদ্দীনের ছেলে শফিউল আলম (৪৫) ও আবুল হোসেনের ছেলে রাজুর (৩৫) নেতৃত্বে একদল যুবক।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.