সোমবার | ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তার হোসেন (৭০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার পোকোন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তার হোসেন উপজেলার পোকোন্দা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুক্তার হোসেন অটোভ্যান নিয়ে আব্দুলপুরের দিকে যাচ্ছিলেন। পথে জনৈক তৈয়ব আলীর বাড়ির সামনে পাকা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইপিজেডের কর্মীবাহী একটি স্টিয়ারিং গাড়ির সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার ডান কোমর ও ডান কুচকিতে গভীর আঘাত লাগে।
পরে স্থানীয়রা দ্রুত তাকে অ্যাম্বুলেন্সযোগে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৬-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.