রবিবার | ১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন নাটোরের কৃতি সন্তান মুশফেকুর রহমান পুসানের নতুন নেতৃত্বে নওশীন-আজিজুল-রাহাত কবি হাসান হাফিজুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জীবনচিত্র প্রদর্শনী ও আলোচনা লালপুরে আবাদি জমির উর্বর মাটিতে থাবা, ইটভাটা মালিকসহ আটক ২ আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

অতিরিক্ত আইজিপি হলেন নাটোরের কৃতি সন্তান মুশফেকুর রহমান

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মুশফেকুর রহমান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িহাঁসমারী গ্রামের কৃতি সন্তান। তাঁর পদোন্নতিতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পাঁচজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির বিষয়টি জানানো হয়। পদোন্নতির আগে মুশফেকুর রহমান সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পদোন্নতি পাওয়া অন্য চার কর্মকর্তা হলেন—ফারুক আহমেদ, মোহাম্মদ মোশাররফ হোছাইন, মনিরুজ্জামান এবং রেজাউল করিম মল্লিক।
মো. মুশফেকুর রহমান মরহুম লুৎফর রহমানের ছেলে। তাঁর বাবা সাধারণ বীমা করপোরেশনের সাবেক জেনারেল ম্যানেজার ছিলেন। তাঁর দাদা মরহুম কোরান উদ্দীন মোল্লা ছিলেন বিশিষ্ট সমাজসেবক, দানবীর এবং কাছিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
রাজশাহী ও ঢাকায় শিক্ষাজীবন শেষে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন মুশফেকুর রহমান। কর্মজীবনে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক দমন এবং চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন। পেশাদারিত্ব, দক্ষতা ও সততার জন্য তিনি সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেছেন।
তাঁর পদোন্নতির খবরে গুরুদাসপুরে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা এ অর্জনকে এলাকার জন্য গৌরবের বলে অভিহিত করেছেন।
মুশফেকুর রহমানের ভাই, রোজী মোজাম্মেল মহিলা কলেজের সহকারী অধ্যাপক মশিউর রহমান কাজল বলেন, বড় ভাইয়ের এই পদোন্নতিতে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর এই অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৪-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.