
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর বাজার বণিক সমিতির ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ জুন ২০২৬) লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সাধারণ সম্পাদক মাজদার হোসেনের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু।
এ সময় লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রবিউল ইসলাম রবি নতুন কমিটির সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট আরিফুল ইসলাম আরিফ, কোষাধ্যক্ষ ব্যবসায়ী মোহাম্মদ সাবান আলী এবং তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুল জব্বার সুজনসহ ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন।
সভায় বক্তারা বলেন, এই কমিটির মাধ্যমে লালপুর বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং ব্যবসার পরিবেশ আরও গতিশীল করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে লালপুর বাজারকে একটি আদর্শ ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করে বাজারের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।