সোমবার | ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে বনপাড়া উচ্চ বিদ্যালয়ের ৩ জন ও বিপক্ষে আহমেদপুর এম এইচ উচ্চ বিদ্যালয় দলের ৩ জন শিক্ষার্থী তর্ক যুদ্ধে লিপ্ত হয়। সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাদি হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ উমিরুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুনিরুজ্জামান। এ প্রতিযোগিতায় বনপাড়া উচ্চ বিদ্যালয় দল প্রথম স্থান ও আহমেদপুর এম এইচ উচ্চ বিদ্যালয় দল দ্বিতীয় স্থান লাভ করে। তবে দ্বিতীয় স্থান লাভকারী দলের শিক্ষার্থী আব্দুল্লা আল নাসিফ শ্রেষ্ঠ বক্তা হিসেবে মনোনীত হয়।
মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.