শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বাইসাইকেলে চড়ে এসে জমা আর রিক্সায় উত্তেলন

নাটোর প্রতিনিধি
বাইসাইকেলে চড়ে এসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে মঙ্গলবার সকাল ১১ টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে রিকশায় চড়ে এসে সিংড়া উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।
বুধবার (২৯ নভেম্বর ২০২৩) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তাঁকে পঞ্চমবারের মতো নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সিংড়ার যে উন্নয়ন করেছে তা মনে রেখে সিংড়াকে আধুনিক, নান্দানিক ও স্মার্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংড়ার ১১৮টি কেন্দ্রে নৌকার বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। এ আসনে পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। সামনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দ্বাদশ নির্বাচনে অংশ নিবেন বলে আশা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল রাজ্জাক খান, সহসভাপতি জাহেদুল ইসলাম ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.