| |

পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে ইয়ামিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইয়ামিন নবীনগর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় ইয়ামিন। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে শিশুর লাশ ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.