রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

নাটোর-৩ আসনে নির্বাচন করতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

নাটোর প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ২০২৩) সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম স্থানীয় সরকার সচিব বরাবর পদত্যাগপত্র নাটোর জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন।
তিনি আওয়ামী লীগ মনোনীত বিগত ৩ বারের (১৫ বছর) নির্বাচিত বর্তমান সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমদে পলকের সাথে নৌকা প্রতীকের বিপক্ষে লড়বেন।
বৃহস্পতিবার তিনি মনোনয়পত্র জমা দিয়েছেন। এর আগে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে সিংড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সমর্থিত নেতাকর্মীরা।
শফিকুল ইসলাম শফিক সিংড়া পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং গোল-ই-আফরোজ সরকারি কলেজের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ছিলেন। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.