| |

শিরোনাম
বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন মতিউর রহমান খানের স্মরণ সভা ও দোয়া

বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো: আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং)
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে বারটায় উপজেলার কালিকাপুর গুচ্ছগ্রামের একটি নির্মাণাধীন বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল একই গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে ও বনপাড়া বাইপাস এলাকার শ্যামলি পরিবহনের শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শফিকুল ইসলাম গত ১ অক্টোবর থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে প্রতিবেশি ছাইদুল ইসলামের নির্মাণাধীন বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গিয়ে ঘরের ভেতর শফিকুলের লাশ পড়ে থাকতে দেখে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত শফিকুলের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তবে স্থানীয়রা জানান, শফিকুল মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিল। মাদক সেবনের সময় কোনো কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বড়াইগ্রাম থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে।

 

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.