| |

শিরোনাম
পদ্মা নদীতে অভিযানে কারেন্ট জাল ধ্বংস প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ ইয়াবা ও লাখ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার চালককে জিম্মি করে রসুনভর্তি ভ্যান ডাকাতি পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু বনলতা ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর সময় গাঁজাসহ গ্রেপ্তার ২ কলকাতায় ‘সাহিত্য পদক’ পেলেন কবি হাসানুজ্জামান ও নিউটন বড়াইগ্রামে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায় বড়াইগ্রামে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায় বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায়। বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী-স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে দীর্ঘ্য ১২/১৩ বছর যাবত সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিনী মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী। তার ১২ বছর ৭ মাস বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয়। তিনি ২ সন্তানের জননী। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে সচেতনামূলক উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয়তা, বাল্য বিয়ে বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনার করেন পাশের গ্রাম গুনাইহাটি, ছাতিয়ানগাছা গ্রামে। নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিচালনা করেন। এছাড়া, নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের শত শত কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। সংক্ষেপে বলা যায়, অনিকা রায়ের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সকল ধর্মের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। ধীরে, ধীরে তাদের একত্রিত করে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করলেন এবং তাদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে সেমিনার করেন। এক জন কন্যা শিশু অল্প বয়সে বিয়ে দিলে তার শরীর, মন ভেঙ্গে পড়ে, পিতা-মাতা ছেড়ে নতুন বাড়িতে গিয়ে সবার সাথে খাপখাইয়ে চলতে ব্যর্থ হয়, সংসারে নেমে আসে অশান্তি। ফলে পরিবারে সৃষ্টি হয় বিভাজন, কখনো বিচ্ছেদ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে আসে বাচ্চা। অপ্রাপ্ত বয়সে পড়তে হয় বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে। এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সেমিনারে। তার পরামর্শে অনেক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসব সেবা প্রদান করায় তিনি এলাকার মহিলাদের হয়ে উঠেছেন মমতাময়ী মা। তিনি সফল উদ্যোক্তা। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন।
/

পদ্মা নদীর চরে ঢেমশি চাষে সম্ভাবনা

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীর চরাঞ্চলে পরীক্ষামূলকভাবে ঢেমশি চাষ শুরু হয়েছে। প্রায় বিলুপ্ত এই ফসল তুলনামূলক কম খরচ ও স্বল্প সময়ে ফলন দেওয়ায় ঢেমশি চাষে সম্ভাবনা দেখা দিয়েছে। তিনযুগ

লালপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নাটোর প্রতিনিধি : পবিত্র মাহে রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিং করার সময় তিন ব্যবসায়ীকে ৭১ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.

সিউল ও লন্ডন স্ট্যানস্টেডে চলাচল করবে এমিরেটসের রেট্রোফিট বোয়িং ৭৭৭

বিশেষ প্রতিনিধি: এমিরেটস এয়ারলাইন আগামী ১৪ এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং যুক্তরাজ্যের লন্ডন স্ট্যানস্টেডে ফ্লাইট পরিচালনায় তাদের পুনঃসজ্জিত বা রেট্রোফিট বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করবে। এমিরেটসের মিডিয়া উইং

ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা: ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সুজানগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিন হাসান সম্রাট (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। পৌর শহরের পিয়ারপুর মোড় এলাকার জিল্লু কন্ট্রাকটরের

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজান, সম্পাদক মান্নাফ

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক প্রান্তজন পত্রিকার প্রতিনিধি

রমজান ও ঈদে বিশেষ নিরাপত্তায় সভা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ ২০২৫) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার নির্বাহী অফিসার

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

নাটোর প্রতিনিধি: দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নাটোরের লালপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১০ মার্চ ২০২৫) দুপুরে উপজেলার

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড নিয়ন্ত্রণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ ২০২৫) ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ

লালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

নাটোর প্রতিনিধি : ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য সামনে নিয়ে নাটোরের লালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ ২০২৫) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন

রসাটমের সহায়তায় রুশ বিশ্ববিদ্যালয়ে বায়োপ্রিন্টিং ল্যাব স্থাপন

বিশেষ প্রতিনিধি: রাশিয়ার বিখ্যাত ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি (মেফি) তে একটি রিজেনারেটিভ টেকনোলোজি ও টিস্যু ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি স্থাপনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে দেশটির রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম। বায়োমেডিক্যাল গবেষণা এবং

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায়। বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী-স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে দীর্ঘ্য ১২/১৩ বছর যাবত সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিনী মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী। তার ১২ বছর ৭ মাস বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয়। তিনি ২ সন্তানের জননী। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে সচেতনামূলক উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয়তা, বাল্য বিয়ে বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনার করেন পাশের গ্রাম গুনাইহাটি, ছাতিয়ানগাছা গ্রামে। নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিচালনা করেন। এছাড়া, নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের শত শত কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। সংক্ষেপে বলা যায়, অনিকা রায়ের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সকল ধর্মের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। ধীরে, ধীরে তাদের একত্রিত করে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করলেন এবং তাদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে সেমিনার করেন। এক জন কন্যা শিশু অল্প বয়সে বিয়ে দিলে তার শরীর, মন ভেঙ্গে পড়ে, পিতা-মাতা ছেড়ে নতুন বাড়িতে গিয়ে সবার সাথে খাপখাইয়ে চলতে ব্যর্থ হয়, সংসারে নেমে আসে অশান্তি। ফলে পরিবারে সৃষ্টি হয় বিভাজন, কখনো বিচ্ছেদ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে আসে বাচ্চা। অপ্রাপ্ত বয়সে পড়তে হয় বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে। এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সেমিনারে। তার পরামর্শে অনেক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসব সেবা প্রদান করায় তিনি এলাকার মহিলাদের হয়ে উঠেছেন মমতাময়ী মা। তিনি সফল উদ্যোক্তা। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন।



স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.