| |

শিরোনাম
পদ্মা নদীতে অভিযানে কারেন্ট জাল ধ্বংস প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ ইয়াবা ও লাখ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার চালককে জিম্মি করে রসুনভর্তি ভ্যান ডাকাতি পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু বনলতা ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর সময় গাঁজাসহ গ্রেপ্তার ২ কলকাতায় ‘সাহিত্য পদক’ পেলেন কবি হাসানুজ্জামান ও নিউটন বড়াইগ্রামে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায় বড়াইগ্রামে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায় বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায়। বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী-স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে দীর্ঘ্য ১২/১৩ বছর যাবত সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিনী মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী। তার ১২ বছর ৭ মাস বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয়। তিনি ২ সন্তানের জননী। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে সচেতনামূলক উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয়তা, বাল্য বিয়ে বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনার করেন পাশের গ্রাম গুনাইহাটি, ছাতিয়ানগাছা গ্রামে। নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিচালনা করেন। এছাড়া, নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের শত শত কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। সংক্ষেপে বলা যায়, অনিকা রায়ের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সকল ধর্মের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। ধীরে, ধীরে তাদের একত্রিত করে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করলেন এবং তাদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে সেমিনার করেন। এক জন কন্যা শিশু অল্প বয়সে বিয়ে দিলে তার শরীর, মন ভেঙ্গে পড়ে, পিতা-মাতা ছেড়ে নতুন বাড়িতে গিয়ে সবার সাথে খাপখাইয়ে চলতে ব্যর্থ হয়, সংসারে নেমে আসে অশান্তি। ফলে পরিবারে সৃষ্টি হয় বিভাজন, কখনো বিচ্ছেদ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে আসে বাচ্চা। অপ্রাপ্ত বয়সে পড়তে হয় বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে। এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সেমিনারে। তার পরামর্শে অনেক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসব সেবা প্রদান করায় তিনি এলাকার মহিলাদের হয়ে উঠেছেন মমতাময়ী মা। তিনি সফল উদ্যোক্তা। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন।
/

আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বিতরণ

আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বিতরণ নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার বিতরণ নগদ অর্থ ও সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ২০২৪) উপজেলা পরিষদ

এ আই যুগে গুম ও আয়নাঘরের আদিমতা

-প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম। আয়নাঘর একটি ভয়ংকর টর্চারসেল সম্বলিত ভূতুড়ে ঘরের নাম। এটাকে কেউ কেউ গোপন কারাগার বলে ডাকেন। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ২০০৯ সালে এই ঘৃণিত কারাগারের

জামায়াতের কার্যালয় উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা আমির ড. মীর নূরুল ইসলাম বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র । যেখানে জাতিগত কোনো বিভাজন থাকবে না। সবাই সমান নাগরিক সুবিধা পাবে।’ সোমবার

সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন সাজিয়া

নাটোর প্রতিনিধি : বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আইনজীবী সৈয়দা সাজিয়া শারমিন শান্তা। তিনি নাটোরের লালপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজির উদ্দিন সরকারের পূত্রবধু। আইনজীবী সৈয়দা সাজিয়া শারমিন

রেললাইন ভাঙ্গা দেখে লাল নিশানা উড়িয়ে থামলেন ট্রেন

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে রেললাইন ভাঙ্গা দেখে লাল ওড়না উড়িয়ে সতর্ক সংকেত দেখান স্থানীয় নারী ও সাধারণ মানুষ। ফলে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি থেমে যায়। এ ঘটনায়

পরকিয়ার জেরে স্বামী হত্যা মামলায় অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পরকিয়ার জেরে স্বামী নাজমুল হোসেন (৩০) হত্যা মামলায় স্ত্রী বিথী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট ২০২৪) আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি)

হত্যার পর আমগাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে হত্যার পর আমগাছ থেকে নাজমুল হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৪) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের মোরদহ গ্রামের

ভেজাল গুড় তৈরির অপরাধে জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিককের জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় কেশবপুর গ্রামের শুকুর আলীর গুড় তৈরির কারখানায়

বড়াইগ্রামে মাদকদ্রব্য উদ্ধারে গিয়ে হামলায় কর্মকর্তা আহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক রুহুল আমিন (৩৭) আহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট ২০২৪) বেলা ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর

আইনশৃঙ্খলা কমিটির সভা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক (আগস্ট) সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৪) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায়। বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী-স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে দীর্ঘ্য ১২/১৩ বছর যাবত সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিনী মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী। তার ১২ বছর ৭ মাস বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয়। তিনি ২ সন্তানের জননী। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে সচেতনামূলক উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয়তা, বাল্য বিয়ে বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনার করেন পাশের গ্রাম গুনাইহাটি, ছাতিয়ানগাছা গ্রামে। নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিচালনা করেন। এছাড়া, নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের শত শত কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। সংক্ষেপে বলা যায়, অনিকা রায়ের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সকল ধর্মের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। ধীরে, ধীরে তাদের একত্রিত করে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করলেন এবং তাদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে সেমিনার করেন। এক জন কন্যা শিশু অল্প বয়সে বিয়ে দিলে তার শরীর, মন ভেঙ্গে পড়ে, পিতা-মাতা ছেড়ে নতুন বাড়িতে গিয়ে সবার সাথে খাপখাইয়ে চলতে ব্যর্থ হয়, সংসারে নেমে আসে অশান্তি। ফলে পরিবারে সৃষ্টি হয় বিভাজন, কখনো বিচ্ছেদ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে আসে বাচ্চা। অপ্রাপ্ত বয়সে পড়তে হয় বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে। এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সেমিনারে। তার পরামর্শে অনেক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসব সেবা প্রদান করায় তিনি এলাকার মহিলাদের হয়ে উঠেছেন মমতাময়ী মা। তিনি সফল উদ্যোক্তা। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন।



স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.