রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

লালপুরে নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ সমাপনী

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নতুন শিক্ষাক্রমের উপজেলা পর্যায়ের অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ২০২৩) উপজেলার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় এই প্রশিক্ষণ সমাপ্ত হয়। যা গত ১৭ ডিসেম্বর শুরু হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান আলী প্রামানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা প্রমুখ।
উপজেলায় নতুন কারিকুলাম বিস্তরণবিষয়ক ৭ দিনব্যাপী অষ্টম ও নবম শ্রেণি শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম ১৭ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮৬১ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয়ে ৬৪৫ জন ও লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১৬ জন শিক্ষককে ৪৩ জন প্রশিক্ষকের দ্বারা ১১টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.