শনিবার | ২৫ এপ্রিল, ২০২৬ | ১২ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৫ হজযাত্রী বড়াইগ্রামে টয়লেটে লুকানো ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা লালপুরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত লালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালপুরে সাইবার অপরাধ ও মাদকবিরোধী অভিযানে দম্পতি গ্রেপ্তার নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের, স্ত্রী হাসপাতালে বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাউয়েট ক্যাম্পাসে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত বড়াইগ্রামে ক্লাস্টার উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বাউয়েটে হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লালপুরের মেয়ে মৌমিতা বাংলাদেশ নারী ফুটবল দলে

নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরের মেয়ে মৌমিতা খাতুন নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৬ ফুটবল দলে ডাক পেয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। মৌমিতা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোমিনুল ইসলামের মেয়ে এবং লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সে বর্তমানে সাফ চ্যাম্পিয়নশীপে খেলতে নেপালে অবস্থান করছে। আগামী ২ মার্চ বিকালে ৩ টায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
এবিষয়ে লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ বলেন, মৌমিতার পিতা ইটের ভাটায় কাজ করেন এবং ভালো ফুটবলার ছিলেন। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই তার মেয়েকে ছোটবেলা থেকেই নিজেই ফুটবল প্যাক্টিস করাতেন। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে মৌমিতা উপজেলা ও জেলা পর্যায়ে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছিল। এছাড়া বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল দলে খেলছেন।
এবিষয়ে কথা হয় মৌমিতার পিতা মোমিনের সঙ্গে। তিনি বলেন, মৌমিতা ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অন্যরকম ভালোবাসা ছিল। আমারও ইচ্ছে ছিল মেয়ে একসময় লালপুর সবুজের জার্সিতে খেলবে। কঠোর পরিশ্রম করে সে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপ অনূর্ধ্ব -১৬ তে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছে। এতে পিতা হিসেবে আমার স্বপ্ন পূরণ হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, লালপুরের মেয়ের এমন অর্জনে আমরা গর্বিত। তার জন্য অনেক শুভ কামনা থাকলো। এবং মৌমিতার পারিবারিক অবস্থার খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.